ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর পোস্টাল ব্যালট তাদের গন্তব্যের দেশে পৌঁছেছে।
আজ মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ইতিমধ্যে ব্যালট গ্রহণ করেছেন।
এর মধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ভোট প্রেরণ করেছেন।
উল্লেখ্য, ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশের ভেতর এবং প্রবাসী ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
এই পদক্ষেপ প্রবাসী ভোটারদের ভোটপ্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সুত্রঃবাসস