খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার সিদ্ধান্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা সুবিধা পাবেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতোমধ্যে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার মধ্যরাতের পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বর্তমানে ভেন্টিলেশনে আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *