রিকি শেখ :গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭২ বোতল ফেনসিডিলসহ (ইস্কুফ) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পুরাতন মানিকদা রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সালাউদ্দিন (৩৩) ও মো. অহিদুজ্জামান (৫৬)। র্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে ধরা হয়। উদ্ধারকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।