যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা-তে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সকাল ৯টা ৭ মিনিটে দুবাই ট্রানজিট শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহবাহী ফ্লাইট ইকে-০৫৮২।
এর আগে বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে রওনা হয় ফ্লাইটটি। পরে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিবার জানিয়েছে, বৃষ্টির গ্রামের বাড়ি খোয়াজপুর-এ জানাজা শেষে তাকে দাফন করা হবে।