সিলেটে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) রাতে গভীর রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এই বিষয়টি নিশ্চিত করেন।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে। স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৮৩° উত্তর এবং দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২১৬ কিলোমিটার বলে জানা গেছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫, যা মৃদু শ্রেণির ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলে একের পর এক কম মাত্রার ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।