জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেল ক্রয়ে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (১৫ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, বর্তমানে Iran–Israel conflict-এর কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায়, জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *