ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

এরপর বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী Tarique Rahman। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।

সংসদ নেতা তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ ও সরকারি দলের সংসদ সদস্য Khandaker Mosharraf Hossain-এর নাম প্রস্তাব করেন। সরকারি দলের অপর সদস্য Mirza Fakhrul Islam Alamgir এ প্রস্তাব সমর্থন করেন।

এছাড়া অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফ হোসেনের নামের প্রস্তাবে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির Syed Abdullah Muhammad Taher-ও সমর্থন জানান।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং তার সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে এবার এর ব্যতিক্রম ঘটেছে।

দ্বাদশ সংসদের স্পিকার Shirin Sharmin Chaudhury ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার Shamsul Haque Tuku বর্তমানে কারাগারে রয়েছেন। এ পরিস্থিতিতে সংসদ কক্ষে স্পিকারের আসনটি ফাঁকা রেখে অধিবেশন শুরু করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *