হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর কাছে দোয়া চাইলেন আফরোজা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকারে হসপিটাল ঢাকা -এ ভর্তি হয়েছেন। বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *