দেব–রুক্মিণীর বিয়ে নিয়ে টলিউডে বহুদিন ধরেই আলোচনার শেষ নেই। দীর্ঘদিনের সম্পর্ক, একসঙ্গে কাজ, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি সবই তাদের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও বিয়ের প্রশ্নের মুখোমুখি হন রুক্মিণী মৈত্র। জবাবে তিনি হালকা হাস্যরস করে বলেন, সবাই যখন এই প্রশ্ন করা বন্ধ করবে, তখনই তারা হঠাৎ করে সবাইকে চমকে দেবেন।
অন্যদিকে, দেব জানান, তিনি আজীবন ব্যাচেলর হয়ে থাকার পরিকল্পনা করেন না। তার ভাষায়, বিয়ে ভাগ্যের বিষয় এবং তিনি বিয়ে করতে চান না এমনটি ভাবার কোনো কারণ নেই। একটি গোপন পরিকল্পনা চলছে, খুব শিগগিরই সবাই জানতে পারবে বলেও ইঙ্গিত দেন তিনি।