আসিফ রেজা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের পেপার ও পলপ তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ও পরে ১২টি ইউনিট কাজ করছে। রবিবার (১৭ নভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কারখানায় আগুনের সূত্রপাত হয়।
কারখানার এক শ্রমিক জানান, রাতের ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন।আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পরছে এক ভবন থেকে আরেক ভবনে।
এই রিপোর্ট লিখা পর্যন্ত সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট এবং পরে আগুনের তীব্রতা বাড়লে ৭টি ইউনিট প্রেরণ করি আগুন নেভাতে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।