টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বরবারই পশুপ্রেমী। তিনি নিজেকে পেট মম বলে থাকেন। মাঝে মধ্যেই পোষ্যদের সঙ্গে আদুরে ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। নতুন খবর হলো নিজেরই পোষা কুকুরের আক্রমণে আহত হয়েছেন মিমি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন ভক্তদের। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি দোষীকে দেখতে পাচ্ছেন?
ছবিতে দেখা যায়, কুকুরের আঁচড়ে পা কেটে গেছে। যদিও এই অভিজ্ঞতা মিমির জন্যে নতুন নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে।
সম্প্রতি মুক্তি তার অভিনীত ছবি ‘আলাপ’। পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকী। মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে। সেই ছবি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছে। এছাড়া খুব শীঘ্রই শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় দেখা যাবে এ তাকে।