বলিউডের গ্ল্যামার দুনিয়ায় ফের সরগরম আলোচনা—আবারও কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা আরোরা?
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ ছয় বছরের সম্পর্কে ছিলেন অর্জুন কাপুরের সঙ্গে। সেই সম্পর্কের ইতি টেনে মালাইকার নাম জড়ায় শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গেও। যদিও শেষমেশ সবই গুঞ্জনের পর্যায়েই থেকে যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্রসঙ্গেই খোলামেলা উত্তর দেন ৪৯ বছরের এ অভিনেত্রী। তিনি বলেন,
“বিয়ে করার আগে প্রতিটি মেয়েরই সময় নেওয়া উচিত। কাজ করে নিজের জীবনটা গুছিয়ে নাও, তারপর বিয়ে করো। আমি আজকের দিনে দাঁড়িয়ে কমবয়সি মালাইকাকে এ-ই উপদেশই দিতাম।”
কিন্তু প্রশ্ন উঠতেই—তিনি কি আবার বিয়ে নিয়ে ভাবছেন? লাজুক হাসি দিয়ে উত্তর দেন ‘মুন্নি বদনাম’ খ্যাত নায়িকা,
“বলা যায় না! আমি ভীষণ রোমান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। তাই বলা মুশকিল—হয়তো…”
এই বক্তব্যেই বলিপাড়ায় শুরু হয়েছে জোর ফিসফাস। তাহলে কি সত্যিই নতুন ‘মনের মানুষ’ খুঁজে পেয়েছেন মালাইকা?
২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার খবর সামনে আসে। পরের বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এরপর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। প্রায় ১০ বছরের বয়সের পার্থক্য নিয়েও চর্চা কম হয়নি। অর্জুন মালাইকার বাড়ির কাছেই ২০ কোটি রুপির বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন—যা তাদের সম্পর্কের দৃঢ়তার প্রমাণ হিসেবেই ধরা হয়েছিল। কিন্তু সময়ের স্রোতে এখন দুজন আলাদা পথে।
যদিও প্রেম ভেঙে গেলেও বন্ধুত্ব যে অটুট—তা মালাইকার সৎ বাবার প্রয়াণের সময় স্পষ্ট হয়ে উঠেছিল।
এবার তাই প্রশ্ন একটাই—বলিউডের স্টাইল আইকন কি সত্যিই আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? কৌতূহল এখন তুঙ্গে!