ভারতের ওড়িশার কটকের বালি যাত্রা গ্রাউন্ডে জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্টে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। শো চলাকালীন অতিরিক্ত ভিড়ের চাপ ও ধাক্কাধাক্কিতে মঞ্চের সামনে আতঙ্কজনক পরিস্থিতির ফলে একাধিক জন আহত হোন ও জ্ঞান হারান ২ জন ব্যক্তি।
দর্শকদের ভিড় থেকে শুরু হওয়া গোলযোগ দ্রুত বাড়তে থাকে। চাপাচাপির মাঝে দু’জন জ্ঞান হারানো ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কনসার্টের ব্যারিকেড ভেঙে পছন্দের শিল্পীর কাছাকাছি যাওয়ার চেষ্টায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশৃঙ্খলা সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ লাঠিচার্জ করে।
পুলিশ জানায়, উপস্থিত দর্শকের সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক বেশি হয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি আলোচনায় এনে দিয়েছে ভারতের অন্যান্য তারকা অনুষ্ঠান—আল্লু অর্জুন বা সাম্প্রতিক থালাপতি বিজয়ের শোতে ভিড়জনিত বিশৃঙ্খলার ঘটনাও।