যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের নেপথ্যে কাউন্সিলর বাপ্পির নির্দেশনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে হত্যার পরিকল্পনা, নির্দেশদাতা এবং সরাসরি জড়িতদের ভূমিকা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।