বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করে জানিয়েছে, দেশটির বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা প্রতিশোধ নেওয়া হবে।

সোমবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় ইরানের খাতাম আল-আমবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম বার্তায় প্রকাশিত ওই বিবৃতিতে এক মুখপাত্র বলেন, আবারও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে পরবর্তী আক্রমণ ও প্রতিশোধমূলক অভিযান হবে আরও বেশি ব্যাপক ও বিধ্বংসী।

খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেন। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে তেহরানকে একটি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানান তিনি।

এ প্রেক্ষাপটে ইরানও পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *