সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনে আলোচিত ফারজানা সিঁথি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনের জন্য এ ফরম নেন।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ বিষয়ে সিঁথি গণমাধ্যমকে জানান, তিনি আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত ব্রিফ করবেন। তবে তিনি নড়াইল-২ আসন থেকে ফরম নিয়েছেন এবং চূড়ান্তভাবে মনোনীত হওয়ার ব্যাপারে আশাবাদী।
জানা গেছে, ফারজানা সিঁথির বাড়ি যশোর জেলায়। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা The Hunger Project, Bangladesh-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।