জন্মদিনে আবারও ‘মান্নাত’-এর বারান্দায় হাজির হবেন শাহরুখ খান!

আগামী ২ নভেম্বর বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিন। প্রতি বছর এই দিনে বান্দ্রার সমুদ্রপাড়ের সাদা বাংলো ‘মান্নাত’-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু কয়েক মাস আগে তিনি সপরিবারে আলিবাগের ভাড়া বাড়িতে উঠেছেন তাই অনুরাগীদের মনে ছিল একটাই প্রশ্ন, এবার জন্মদিনে কি দেখা দেবেন শাহরুখ?

শেষ পর্যন্ত নিজেই উত্তর দিলেন তিনি। এক অনুরাগীর প্রশ্নের জবাবে ‘এক্স’-এ শাহরুখ লেখেন,
হ্যাঁ, আসব তো! শুধু এবার শক্ত টুপি পরতে হবে।”

অর্থাৎ এবারও জন্মদিনে ‘মান্নাত’-এর ব্যালকনিতে দেখা যাবে বলিউডের বাদশাহকে।
প্রতি বছরই হাজার হাজার ভক্ত সেখানে জড়ো হন—শাহরুখের একঝলক দেখার আশায়।
তিনি কখনো হাত নাড়েন, কখনো উড়ন্ত চুমু ছুড়ে দেন,
আবার কখনো দুই হাত ছড়িয়ে দেন তাঁর সেই বিখ্যাত “SRK পোজ”!

এদিকে জানা গেছে, শাহরুখের জন্মদিনেই মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘দ্য কিং’-এর প্রথম টিজার।

অর্থাৎ, এবারের জন্মদিনে মান্নাতের বারান্দা থেকেই আবারও ভক্তদের মাতাবেন কিং খান!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *