বেসরকারি টেলিভিশন একুশে টিভির জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান ‘আয়না’ থেকে উপস্থাপক সমৃদ্ধি তাবাসসুমকে অব্যাহতি দেওয়া হয়েছে। গুরুতর অসদাচরণের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার দুপুরে একুশে টিভির অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, “গুরুতর অসদাচরণের দায়ে উপস্থাপক সমৃদ্ধি তাবাসসুমকে ‘আয়না’ পডকাস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
সমৃদ্ধি তাবাসসুম এর আগে নাগরিক টিভির একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান। বর্তমানে তিনি একাধিক অনুষ্ঠানে উপস্থাপনা করছিলেন। তবে ঠিক কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা বিস্তারিত জানায়নি একুশে টিভি কর্তৃপক্ষ।