ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে।
বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে নির্বাচনের বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, নতুন সরকার গঠনের প্রস্তুতি, জোটের রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।
এর আগে নির্বাচনের ফল প্রকাশের পর গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এই সময় দলের জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন এবং নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন।
সুত্রঃ বাসস