নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে মানবিক বিবেচনায় দেশের বিভিন্ন কারাগারে থাকা ০৪ (চার) জন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ প্রদান করেছে সরকার। রবিবার সকালে কারা সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। খুব শিগগিরই সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মুক্তি প্রদান করা হবে।
মুক্তির আদেশপ্রাপ্ত বন্দিরা হলেন—১। ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার।২। খুলনা জেলা কারাগারের কয়েদি মোঃ ইসলাম শেখ।৩। রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া।৪। চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।
কারা সদরদপ্তর জানিয়েছে, রাষ্ট্রপতির ক্ষমা ও সরকারের বিশেষ বিবেচনায় তাদের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। ঈদুল আযহার পবিত্রতা ও সামাজিক পুনর্বাসনের সুযোগ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।