বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রায় দেড় বছর খেলার বাইরে থাকা সাকিব আল হাসানকে পরবর্তী সিরিজ থেকে খেলানোর বিষয়ে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা শেষে সাকিবকে দেশে এনে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে।
বিসিবি সাকিবের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিটি অনুযায়ী তাকে সিলেকশনের জন্য বিবেচনা করবে। এছাড়া তাকে পুনরায় কেন্দ্রীয় চুক্তিও দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে সাকিবের আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা হবে। সাকিবের সঙ্গে আলোচনাও ইতোমধ্যেই শুরু হয়েছে।
বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, “সাকিবের ইন্টারেস্ট আছে এবং আমরা তাকে জাতীয় দলে ফেরাতে চেয়েছি। সরকারের অনুমোদন ও সমর্থন পেলে তিনি দ্রুত দলের সঙ্গে খেলতে পারবেন।”
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দীর্ঘ সময় পর বাংলাদেশ ক্রিকেট তার অন্যতম প্রধান তারকা খেলোয়াড়কে খেলতে পাবে।