নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর একটি আসনে জয়ী হয়েছেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারিভাবে এ আসনের ফল ঘোষণা করেন।
বিজয়ী বিএনপির প্রার্থীরা হলেন:
-
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক): এ এম মাহবুব উদ্দিন খোকন – ১,২৬,৮৩৩ ভোট
-
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক): জয়নুল আবদিন ফারুক – ৮৩,৯৯২ ভোট
-
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ): বরকত উল্লাহ বুলু – ১,৪১,০৩১ ভোট
-
নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর): শাহজাহান – ২,১৯,১৮২ ভোট
-
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার দুই ইউনিয়ন): মোহাম্মদ ফখরুল ইসলাম – ১,৪৭,৮০৮ ভোট
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিজয়ী হয়েছেন এনসিপির আব্দুল হান্নান মাসউদ, যিনি পেয়েছেন ৯১,৮৯৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪,০২১ ভোট।
ভোটের ব্যবধান বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বড় ব্যবধানের জয় এসেছে নোয়াখালী-৪ আসনে শাহজাহানের ক্ষেত্রে, যেখানে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭০,১৯৩ ভোটে এগিয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম ব্যবধানের জয় এসেছে নোয়াখালী-২ আসনে জয়নুল আবদিন ফারুকের ক্ষেত্রে, যেখানে ব্যবধান ১৬,৯২৮ ভোট।