সারা দেশে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়। কেন্দ্রের প্রবেশপথে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই এবং নিষিদ্ধ সামগ্রী বহন করা হচ্ছে কি না, তা কঠোরভাবে পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। নকল, ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে বিশেষ নির্দেশনা দিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *