আগামী মঙ্গলবার কিশোরগঞ্জে ১১-দলীয় জোটের নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ৮টায় জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জনসভা শুরু হবে। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।
এ তথ্য আজ রোববার দুপুর পৌনে ১২টায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম নিশ্চিত করেছেন।
জানা গেছে, জনসভা ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। মাঠ প্রস্তুতকরণ, মঞ্চ নির্মাণ, মাইকিং ব্যবস্থা, ব্যানার ও ফেস্টুন টানাসহ সার্বিক আয়োজন সম্পন্ন করা হচ্ছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে সমন্বয় কার্যক্রমও চলছে।
১১-দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও জনসভায় বক্তব্য রাখবেন।