রাজধানী ঢাকা আজ বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান অনুযায়ি, ভারতের দিল্লির অবস্থান এসেছে দ্বিতীয়তে। এর মধ্যে ঢাকার বায়ুর মান ২৮৩, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত এবং ভারতের দিল্লির বায়ুর মান ২৫০।
এছাড়াও তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে চীন ও মিশরের নাম। এদিকে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর হচ্ছে ১৯৯। তবে এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।