সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করা হয়।

দলটির মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে বিএনপি ও জোটের পক্ষ থেকে সর্বমোট ৩৬ জন নারীকে চূড়ান্তভাবে মনোনীত করেছে। আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তারা বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চূড়ান্ত তালিকায় যেসব প্রার্থীর নাম রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য—


সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা রুমা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা গেছে, এসব প্রার্থী আগামী নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জোটের প্রতিনিধিত্ব করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *