চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা আলুকদিয়া বাজারে দ্রুতগতির ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদের মালিতা (৬০) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে ।
শনিবার (৭ মার্চ) ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে আলুকদিয়া তেলপাম্পের কাছে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের মালিতা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়া গ্রামের মৃত হারু মালিতার ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষ রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এসময়
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম জানান, ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত আবদুল কাদের মালিতার মৃত্যু হয়েছে এ ঘটনায় পরিবারের পক্ষে কোনো অভিযোগ পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম এ মামুন চুয়াডাঙ্গা