জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ৩ দিন অনলাইনে এবং বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেওয়া হবে। মঙ্গলবার (৩১ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি জানান, অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ে একটি কার্যকর পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানা গেছে।