ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব Atiqur Rahman Rumon।
তিনি জানান, সকাল ৯টায় সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। পরে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল সশস্ত্র বাহিনী বিভাগে তার প্রথম অফিস। আনুষ্ঠানিকতা শেষে তিনি নিজের চেম্বারে বসেন এবং দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী দায়িত্ব পালন শুরু করেন।
এদিন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, Waker-Uz-Zaman, Mohammad Nazmul Hassan, Hasan Mahmood Khan, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।
সরকারি সূত্র জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে সমন্বয় জোরদার ও চলমান কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর এ অফিস কার্যক্রম অনুষ্ঠিত হয়।