নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রধান বিচারপতির খাসকামরায় তাঁদের প্রায় এক ঘণ্টার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের আগে সিইসি নির্বাচন কমিশন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন। এ সময় তাঁকে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা।
গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করা হবে।