ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে এই অঞ্চলে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে, তাই সতর্কতা বজায় রাখা জরুরি।
এছাড়া, মিয়ানমারেও রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।