ভয়াবহ আগুন চট্টগ্রামে জুটের গুদাম-প্লাস্টিক কারখানায়

চট্টগ্রাম শহরের বাকলিয়া এক্সেস রোডে জুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বসতবাড়িও পুড়ে গেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চারটি স্টেশন থেকে নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে নির্বাপণের কাজ তখনও চলছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে জুটের গুদামে আগুন লাগে। পরে আগুন পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। জুটের গুদাম ও কারখানা দুটিই ব্যক্তি মালিকানাধীন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় বেকায়দায় পড়তে হয়। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন নির্বাপণের কাজ চলছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর বলা যাবে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *