সৈনিক পদে যোগদানের বয়সসীমা বাড়াল সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। ২০২৬ সাল থেকে সাধারণ ট্রেডে ১৭ থেকে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেডে (টিটি) ১৭ থেকে ২৩ বছর বয়সী তরুণরা সৈনিক পদে যোগদানের সুযোগ পাবেন।

রবিবার সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, সৈনিক নিয়োগ প্রক্রিয়ায় আরও বেশি যোগ্য তরুণকে অংশগ্রহণের সুযোগ দিতে বয়সসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বয়সসীমা ২০২৬ সাল থেকে কার্যকর হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *