বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ প্রদান করেছেন।
প্রজ্ঞাপনটি মঙ্গলবার বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।