আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রীও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই সময় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহিদ সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি এবং তাদের পরিবারের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতও করা হয়।
উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। বার্ষিক দরবার চলাকালে শুরু হওয়া এই বিদ্রোহ দ্রুত রক্তক্ষয়ী তাণ্ডবে পরিণত হয়। এতে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং নারী-শিশুসহ মোট ৭৪ জন নিহত হন।