মহান বিজয় দিবস উপলক্ষে বাড্ডা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।
অনুষ্ঠানে ড. এম এ কাইয়ুম বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিজয় দিবসের তাৎপর্য শিশুদের হৃদয়ে গেঁথে দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন কার্যকর ভূমিকা রাখে।
এছাড়া, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের আঁকা ছবিতে মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, শহীদদের আত্মত্যাগ ও একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন ফুটে ওঠে। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের নেতা ড.এম এ কাইয়ুম। এ সময় বাড্ডা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের মানসিক ও সৃজনশীল বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।