নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ভুয়া স্লোগান

নিজের নির্বাচনী এলাকায় জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ রবিবার দুপুর ১টার দিকে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

স্থানীয়দের তোপের মুখে ফুয়াদকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে তিনি দ্রুত গাড়িতে উঠেন এবং এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন জানান, ফুয়াদ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে স্থানীয় সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন যা স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *