সৌদি আরব নতুন করে আরও দুটি অ্যালকোহল স্টোর খোলার পরিকল্পনা করেছে। এর একটি থাকবে আরামকোর ধাহরান কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য, আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য।এ তথ্যসূত্র নিশ্চিত করেছে রয়টার্স।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চলমান সামাজিক সংস্কারের অংশ হিসেবে ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। গত বছর রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথমবারের মতো একটি মদের দোকান চালু হয়, যা ৭৩ বছর পর এমন উদ্যোগ।
সূত্র জানিয়েছে, ধাহরানের দোকানটি আরামকোর কম্পাউন্ডে স্থাপিত হবে এবং শুধু অমুসলিম কর্মীদের জন্যই উন্মুক্ত থাকবে। জেদ্দার দোকানটি কনস্যুলেটসমূহে কর্মরত কূটনীতিকদের জন্য। দুই স্টোরই ২০২৬ সালে খুলতে পারে, যদিও এখনো আনুষ্ঠানিক তারিখ জানানো হয়নি। সৌদি সরকার বা আরামকো কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করেনি।
রিয়াদের দোকানে সাম্প্রতিক সময়ে অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীদেরও কেনাকাটার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে অ্যালকোহল পাওয়া যেত কূটনৈতিক ব্যাগেজ, কালোবাজার বা নিজস্ব ব্যবস্থায় তৈরি করে।
অ্যালকোহল এখনও সৌদি নাগরিকদের জন্য নিষিদ্ধ। তবে সিনেমা, কনসার্ট, ডান্স ফেস্টিভ্যাল, নারীদের গাড়ি চালানোর অনুমতি এসব পরিবর্তনের মধ্য দিয়ে সামাজিক উন্মুক্ততা দ্রুত এগোচ্ছে। অর্থনীতিকে বহুমুখী করা এবং বিদেশি বিনিয়োগকারী ও পর্যটক আকর্ষণের লক্ষ্যেই এসব শিথিলতা।
সম্প্রতি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিবকে নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অনেক আন্তর্জাতিক ভ্রমণকারী অ্যালকোহল চান, কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি।” ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত আছে কি না এ প্রশ্নে তিনি বলেন, “এটা আপনি যেভাবে ব্যাখ্যা করতে চান, করতে পারেন।