অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বাজিমাত পল থমাস অ্যান্ডারসনের

১৩টি মনোনয়ন পাওয়া ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি শুরু থেকেই অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিল। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডিক্যাপ্রিও একজন বিপ্লবীর ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন, যিনি একটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেন। তার নিখুঁত অভিনয় এবং সিনেমাটির শৈল্পিক বুনন দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এর আগে এই সিনেমার জন্যই সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতে নিয়েছেন বর্ষীয়ান তারকা শন পেন। এছাড়া বেনিচিও দেল তোরো, রেজিনা হল এবং তরুণ তারকা চেজ ইনফিনিটি-র অভিনয়ও সিনেমাটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এবারের আসরে ১৬টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়া রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেলেও মূল বিভাগে পিছিয়ে পড়েছে। অন্যদিকে কারিগরি বিভাগে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে সেরা হয়েছে।

এছাড়া অ্যামি ম্যাডিগান ‘উইপনস’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সেরা তথ্যচিত্রের মর্যাদা পেয়েছে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’। আর টানা দ্বিতীয়বারের মতো অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করে দর্শকদের মাতিয়ে রেখেছেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *