ঢাকাই জামদানিতে বলিউড তারকা সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও আলোচনায়। সম্প্রতি মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের কৌতূহল তুঙ্গে। এর মধ্যেই ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়ি পরে নতুন কিছু ছবি শেয়ার করে আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি।

ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে সোনম লিখেছেন,

“বাংলার পুরনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে। খুব সুন্দর, সীমাহীন।”

ছবিগুলোতে দেখা যায়, সাদা-সোনালি রঙের জামদানিতে পরিপূর্ণ রাজকীয় লুকে হাজির হয়েছেন অভিনেত্রী। পোস্টে বাংলাদেশি নেটিজেনরাও প্রশংসায় ভরিয়েছেন মন্তব্য বাক্স।

একজন লিখেছেন,

“এভাবে আন্তর্জাতিক মঞ্চে ঢাকাই জামদানির উপস্থিতি সত্যিই প্রশংসনীয়।”

সোনমের এই লুক শুধু তার ফ্যাশন রুচির পরিচয়ই দেয়নি, বরং বাংলার ঐতিহ্যবাহী জামদানির বিশ্বমঞ্চে উপস্থিতিকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মত নেটিজেনদের।

প্রসঙ্গত, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম। ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়।

সোনমকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে। বর্তমানে তিনি নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-র কাজ নিয়ে ব্যস্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *