মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা পুলিশের গাড়িও ভাঙচুর করে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের তথ্যানুযায়ী, সকালে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা চলাকালে দুর্বৃত্তরা গাছের গুড়ি ফেলে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে পুলিশের টহল অব্যাহত আছে।”
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. নাঈমুল হাছান জানান, “মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের তল্লাশি চলছে।”