সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো-এর অধীনে থাকা রাস তানুরা তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। হামলার সময় শোধনাগারে আগুন ধরে যায়, তবে কারখানা কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিভিন্ন ভিডিও চিত্র ভাইরাল হয়েছে। কিছু ভিডিওতে দেখা গেছে রাস তানুরা থেকে ঘন ধোঁয়ার কুন্ডলি উঠছে। ভিডিওগুলোর দাবি অনুযায়ী, শোধনাগারটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে।
সৌদি আরবের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।