ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান আবারও আলোচনায়। ডিগবাজী খেতে খেতে যে দর্শকদের মাতিয়ে তুলেন, সেই জায়েদ খান ই দর্শকদের কাঁদিয়ে বিয়ে করে নিলেন। এমন ই এক খবর পুরো সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলো ঝড়।
জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদের বিয়ের খবরটি জানানোর পর থেকেই সরগরম নেটদুনিয়া। ফেসবুকে জায়েদের সঙ্গে দুটি ছবি পোস্ট করে জয় লিখেছেন, “অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। জায়েদের কিন্তু বিয়ে হয়ে গেছে।”
এর পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, সত্যিই কি বিয়ে করেছেন ঢালিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ জায়েদ খান?
তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি জায়েদ নিজে। তাই বিয়ের খবরের সত্যতা নিয়ে এখনো রয়েছে রহস্য।