আইসিসি থেকে এখনো কোনো চিঠি পাইনি: আসিফ আকবর

ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে ভেন্যু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে চিঠি চালাচালির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

বিপিএলের সিলেট পর্ব শেষে গতকাল সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আসিফ আকবর বলেন, এ বিষয়ে একটু আগেই বিসিবি সভাপতিকে জিজ্ঞেস করেছি। বাস্তবতা হলো—আইসিসি থেকে এখন পর্যন্ত কোনো চিঠি আমরা পাইনি। আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভেন্যু পরিবর্তন সংক্রান্ত খবরে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ভারতীয় সংবাদমাধ্যম তাদের মতো করে সংবাদ প্রকাশ করতে পারে। আপনারা সঠিক ও প্রামাণিক খবর প্রকাশ করুন। আইসিসি থেকে কোনো সিদ্ধান্ত বা চিঠি এলে আমরা অবশ্যই জানাব।

আসিফ আকবর আরও বলেন, বোর্ডের পক্ষ থেকে যাচাই ছাড়া কোনো তথ্য দেওয়া হয় না। আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই বিষয়টি নিয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে। আপাতত আইসিসির চিঠির অপেক্ষায় রয়েছে বিসিবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *