রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক সেতারা বেগম’ করার দাবিতে ডাকসুর নেতারা ও সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং হলের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
তারা শুধুমাত্র হলের নাম পরিবর্তনের নয়, জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনারও দাবি জানান। ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “হাসিনার বিদায়ের পর মুজিবরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না” এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদেরও দায়িত্বের আওতায় আনার দাবি জানান।