সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে হাতকড়া পরানো দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
ওই পোস্টে তিনি লেখেন, ৭৫ বছর বয়সী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়। তারপর সোমবার সকাল ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরো লেখেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাসপাতালে চিকিৎসারত অবস্থার কিছু ছবি হাতে এসেছে। অতীতেও আমরা এ ধরনের প্রচলন দেখেছি যেখানে চিকিৎসারত, এমনকি মৃত ব্যক্তির হাতেও হাতকড়া পরিয়ে রাখা হয়েছে, এখনো দেখছি মরহুম নূরুল মজিদের হাতে হাতকড়া।