নিউজিল্যান্ড ক্রিকেট সোমবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য। দলে ফিরেছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।
৩৫ বছর বয়সী উইলিয়ামসন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন। এবার তিনি পূর্ণ উদ্যমে ফিরে যাচ্ছেন দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে।
প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, “কেনের দক্ষতা এবং অভিজ্ঞতা আমাদের জন্য অনন্য। তাকে আবার টেস্ট দলে পাওয়া দারুণ খবর।”
সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে, দ্বিতীয় টেস্ট ১০ ডিসেম্বর ওয়েলিংটনে, এবং শেষ ম্যাচ ১৮ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন:
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফকস, মাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।