মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর নবম ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে শেখ মামুন খালেদকে এবং জুলাইয়ের গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ইতোমধ্যে ট্রাইব্যুনাল-২ এ এ সংক্রান্ত আবেদন দাখিল করা হয়েছে।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানাধীন দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া পৃথক আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং শুনানির ফলাফলের দিকে নজর রাখছেন আইন সংশ্লিষ্টরা।