এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন ২ এমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা রাজনৈতিক পর্ষদে (পলিটিক্যাল কাউন্সিল) যুক্ত হয়েছেন দলের দুই সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও ড. আতিক মুজাহিদ।

বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে রাজনৈতিক পর্ষদের সদস্য করা হয়েছে।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বর্তমানে দলের শৃঙ্খলা কমিটির প্রধানের দায়িত্বেও রয়েছেন।

নতুন দুইজন যুক্ত হওয়ায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন। বর্তমান সদস্যরা হলেন— আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *