আবারো ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে, উৎপত্তিস্থল নরসিংদী

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীতে ৩ দশমিক ৬ মাত্রার এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, স্বল্পমাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।

এর আগে গত শুক্রবার ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় চার দফা ভূমিকম্প ঘটে। শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন সেই কম্পনে ১০ জন নিহত এবং ৬০০–এর বেশি মানুষ আহত হন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *